টানা দুই বছর প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেল শেয়ারট্রিপ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: ভ্রমণপিপাসুদের ঘোরাঘুরির অভিজ্ঞতা উন্নত করতে প্রতিনিয়ত নানা ধরনের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বার টপ পারফর্মার হয়ে নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) শেয়ারট্রিপ।

Manual5 Ad Code

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘টপ পারফর্মার’ শেয়ারট্রিপের হাতে এই পুরস্কার তুলে
দেয় নভোএয়ার।

Manual4 Ad Code

এ প্রসঙ্গে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নততর করতে উদ্ভাবনীর বিকাশ ঘটিয়ে নিয়মিত নতুন নতুন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শেয়ারট্রিপ। এই যাত্রায় আমাদের ঝুলিতে এবার এলো আরও একটি সম্মানজনক স্বীকৃতি। এই স্বীকৃতি আমাদের আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে, যাতে আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে পারি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code