নিউইয়র্কের সমুদ্রসৈকত উপচে পড়া ভিড়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক অফিস: গ্রীষ্মের মৌসুমকে সামনে রেখে গত রোববার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নিউইয়র্ক সিটির সমুদ্র সৈকতগুলো। এই উপলক্ষে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা রাখা হয় সমুদ্রসৈকত এলাকা। প্রথম দিনেই ছিল বিনোদনপ্রিয় মানুষের উপচে পড়া ভিড়। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে সৈকতগুলো।

মেমোরিয়াল ডের ছুটির একদিন আগেই আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক, নিউজার্সি, কানেটিকাটের সমুদ্রসৈকতগুলো উন্মুক্ত করে দেওয়ায় অঘোষিতভাবে গ্রীষ্মের মৌসুম শুরু হয় রোববার থেকেই।

Manual5 Ad Code

টানা তিন দিন সরকারি ছুটি থাকায় পরিবার, বন্ধুবান্ধব নিয়ে অনেকেই এসেছেন সৈকতে। তবে দোকানপাট এবং রেস্তোরাঁর সংখ্যা কম থাকায় অনেকেই সঙ্গে খাবার, পানীয়সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসেন। নিউইয়র্ক সিটি পার্ক কমিশনার সিউ ডনোগুয়ি জানিয়েছেন, সমুদ্রে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে এবং কেউ বিপদে পড়লে লাইফগার্ডরা দ্রুতই সহযোগিতায় এগিয়ে আসেন। নিরাপত্তা ও জীবন রক্ষার সর্বক্ষণিক ব্যবস্থা আছে।

Manual3 Ad Code

প্রতিটি সমুদ্রসৈকতে অর্থ পরিশোধের মাধ্যমে পার্কিং ব্যবস্থা রয়েছে। বিনা মূল্যে গোসল, শৌচাগার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও আছে। সৈকতে বেড়াতে এসে কেউ কেউ সন্ধ্যা পর্যন্ত সময় কাটান। কেউ কেউ রোদ পোহাতে পোহাতে বইও পড়েন।

নিউইয়র্ক শহর থেকে সৈকতে পৌঁছাতে ঘণ্টাখানেক সময় লাগে। সৈকতে শিশুদের সঙ্গে বড়দেরও খেলাধুলায় মেতে থাকতে দেখা যায়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code