বুকার পুরস্কার পেলেন প্রথম ভারতীয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি শ্রী। ভারত ভাগের ওপর লেখা ‘টোম্ব অব স্যান্ড’ উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এই উপন্যাসে স্বামী মারা যাওয়া ৮০ বছরের এক নারীর জীবনে দেশভাগের প্রভাব নিয়ে লিখেছেন তিনি। হিন্দি ভাষায় লেখা প্রথম বই হিসেবে এটি ৫০ হাজার পাউন্ড মূল্যমানের এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নেয়। এক প্রতিক্রিয়ায় গীতাঞ্জলি শ্রী বলেন, ‘কখনোই বুকারের স্বপ্ন দেখিনি, মনে হয়নি কখনও পেতে পারি। এটা বিশাল স্বীকৃতি। আমি বিস্মিত, আনন্দিত, সম্মানিত এবং আবেগ আক্রান্ত।’ পুরস্কার পাওয়ার পর এক বক্তব্যে গীতাঞ্জলি শ্রী বলেন, প্রথম হিন্দি বই হিসেবে এই পুরস্কার জয় আনন্দের।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘আমার এবং এই বইটির পেছনে রয়েছে হিন্দি এবং অন্যান্য দক্ষিণ এশীয় ভাষায় একটি সমৃদ্ধ এবং উঠতি সাহিত্য ঐতিহ্য। এই ভাষার সেরা লেখকদের সম্পর্কে কিছু জানা গেলে বিশ্বসাহিত্য আরও সমৃদ্ধ হবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code