কোনোতাকে বিক্রি করতে চায় লিভারপুল,দাম জানিয়ে দেওয়া হল রিয়ালকে

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : দলবদলের শেষদিকে এসে দলগুলো এখন নিজেদের স্কোয়াড শাণিয়ে নিতে মরিয়া। গত মৌসুমে রক্ষণে ভুগেছে রিয়াল মাদ্রিদ।এই নতুন মৌসুমে রক্ষণ ঠিক করার মিশনে নেমেছে লস ব্লাংকোরা। তরুণ স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনকে কিনেছে দলটি। লিভারপুল থেকে এনেছে ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডকে। পোর্ত থেকে কিনেছে কারেরাসকে। দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে আরও এক ডিফেন্ডার কিনতে পারে লস ব্লাঙ্কোস বোর্ড। তিনি হলেন- লিভারপুলের ফ্রান্স সেন্ট্রাল ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। সংবাদ মাধ্যম মুন্ডো দিপোর্তিভো জানিয়েছে, লিভারপুল তার জন্য ৩৫ মিলিয়ন ইউরো দাম চেয়েছে। কোনাতের সঙ্গে লিভারপুলের কেবল চলতি মৌসুম পর্যন্ত চুক্তি আছে। আগামী মৌসুমে ফ্রি এজেন্টে রিয়ালে যোগ দিতে পারেন তিনি। এ কারণে তাকে ফ্রিতে না ছেড়ে দাম নির্ধারণ করে বিক্রির চেষ্টা করছে অল রেডসরা। এছাড়া ১৮ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার জিওভান্নি লিওনিকে কিনেছে লিভারপুল। যে কারণে কোনাতেকে ছাড়তে সমস্যা নেই দলটির। ডিফেন্ডার হিসেবে কোচ জাবি আলোনসোর পরিকল্পনার কেন্দ্রোতে আছেন এদার মিলিতাও। তবে ইনজুরি প্রবণ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। রিয়ালে সেন্ট্রাল ডিফেন্সের ভাবনায় অভিজ্ঞ অ্যান্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা আছেন। তরুণ রাউল অ্যাসেনসিওকেও নিবন্ধন করিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code