ইন্দোনেশিয়ায় ডিফেন্সে বাড়তি মনোযোগ বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ঢাকার অনুশীলনে সবাইকে পাননি প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এএফসি কাপে খেলার জন্য বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা থাকতে পারেননি অনুশীলনে। এবার ইন্দোনেশিয়াতে গিয়ে প্রীতি ম্যাচের আগে প্রথম মাঠের অনুশীলনে ২২ ফুটবলারকে একসঙ্গে পেয়েছেন (শুধু মাহবুবুর রহমান সুফিল মালয়েশিয়াতে যোগ দেবেন)। প্রথম দিনের অনুশীলনে লম্বা ভ্রমণের পর ডিফেন্স নিয়ে কাজ করেছেন ৩৭ বছর বয়সী কোচের। আজ (শনিবার) বান্দুংয়ে জালাক হারুপাত স্টেডিয়ামে অনুশীলনের একফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় কাবরেরা বলেছেন, ‘আজকের সেশনে ২২ ফুটবলার ছিল। মূলত আমরা রিকভারির দিকে বেশি মনোযোগ দিয়েছি।

Manual3 Ad Code

কারণ গত দুই দিন আমাদের ঢাকা থেকে জাকার্তা হয়ে বান্দুং পর্যন্ত লম্বা একটা সফরের মধ্যে থাকতে হয়েছে। তারপরও সবাই ইতিবাচক ছিল। গতকালের (শুক্রবার) কষ্টকর সফর আর ক্লান্তির কারণে আজ আমাদের ৫০-৬০ মিনিটের ছোট একটা সেশন ছিল।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code