নতুন নিষেধাজ্ঞা এড়ালো উ. কোরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জোরালো করার প্রচেষ্টায় ভেটো ক্ষমতা ব্যবহার করেছে চীন ও রাশিয়া। ২০০৬ সালে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু হওয়ার পর এবারই প্রথম এই ইস্যুতে ভেটো ক্ষমতার অধিকারী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে বিভাজন দেখা গেছে। নিরাপত্তা পরিষদের বাকি ১৩ সদস্য দেশের সবাই উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রের করা খসড়া নিষেধাজ্ঞার প্রস্তাবে উত্তর কোরিয়ার তামাক ও তেল রফতানি নিষিদ্ধ করা হয়।

Manual8 Ad Code

এছাড়া এই খসড়া প্রস্তাবে লাজারাস হ্যাকিং গ্রুপকে নিষিদ্ধ করার কথাও বলা হয়। গ্রুপটি উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code