যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে বাংলাদেশী মানি এক্সচেঞ্জ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ মালিকানাধীন অনলাইন ও অ্যাপনির্ভর মানি এক্সচেঞ্জের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে যুক্তরাজ্যের লন্ডনে একে একে বন্ধ হচ্ছে বাংলাদেশি ব্যাংকের মালিকানাধীন এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। এই তালিকায় এবার যুক্ত হচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেডের মালিকানাধীন প্রতিষ্ঠান পিবিএল এক্সচেঞ্জ (ইউকে) লিমিটেড। ১ জুলাই থেকে ব্রিটেনে নিজেদের কার্যক্রম গুছিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যাংকের মালিকানাধীন সাতটি মানি এক্সচেঞ্জ বন্ধ হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ১০ লাখ বাংলাদেশি বহুল ব্রিটেন থেকে পাঠানো রেমিট্যান্সের কমিশন চলে যাচ্ছে বিদেশিদের হাতে, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সংকট থাকলেও বছর তিনেক আগেও ব্রিটে‌নে বাংলাদেশি কমিউনিটিতে মা‌নি ট্রান্সফার ব্যবসা জমজমাট ছিল।

Manual4 Ad Code

বি‌ভিন্ন শহ‌রে বাংলা‌দেশি ক‌মিউনি‌টির ক‌য়েকশ’ মানু‌ষ ও প‌রিবারের জীবিকার সংস্থান ছি‌ল এই ব্যবসা। কিন্তু বি‌দেশি অ্যাপগুলোর দাপ‌টে বাংলা‌দেশিদের সেই ব্যবসা এখন নে‌মে এসেছে অর্ধেকের নিচে। খোদ বাংলা‌দেশের ব্যাংকগুলোর সরাস‌রি মালিকানায় প‌রিচা‌লিত এক্স‌চেঞ্জগু‌লোই ব্যবসা গু‌টিয়ে নিচ্ছে। ব্যক্তিমা‌লিকানাধীন প্রতিষ্ঠানগু‌লোর অবস্থাও খারাপ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code