মুক্তির নামই পদ্মা সেতু: চিফ হুইপ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী (লিটন) বলেছেন, দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির নামই পদ্মা সেতু। মঙ্গলবার (৩১ মে ) দুপুরে মাদারীপুরের শিবচরে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংক শিবচর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে চীফ হুইপ বলেন, পদ্মা সেতু শুধু স্বপ্নের সেতু না,এটি অর্থনৈতিক মুক্তির সেতু। পদ্মা সেতু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের অর্থনৈতিক মুক্তির সেতু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code