ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডকে নেওয়ার বিরোধিতার ব্যাখ্যা দিলেন এরদোয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টান্যাশনাল ডেস্ক: কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) কার্যক্রমের সমর্থনের অভিযোগে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, উভয় দেশের এসব পদক্ষেপ তুরস্কের নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। দ্য ইকোনোমিস্টে লেখা এক নিবন্ধে এসব দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। ৩৮ বছর ধরে তুরস্কের বিরুদ্ধে লড়াই করছে পিকেকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই গ্রুপটিকে সন্ত্রাসী গ্রুপ বিবেচনা করে থাকে। ইইউ জোটভুক্ত হওয়ায় ফিনল্যান্ড ও সুইডেনের কাছেও পিকেকে সন্ত্রাসী গ্রুপ।

Manual6 Ad Code

তবে গ্রুপটির সিরীয় শাখা পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) প্রতি পশ্চিমাদের মনোভাবের কারণে আঙ্কারা ও ন্যাটো সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওয়াইপিজি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code