অধিনায়ক থাকতে চান না মুমিনুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ব্যক্তিগত পারফরম্যান্সে সময়টা একেবারে ভালো যাচ্ছে না মুমিনুল হকের। আছে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন। সব ছেড়ে শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান তিনি। এজন্য টেস্টের নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছেন বাঁহাতি ব্যাটার। আজ (মঙ্গলবার) বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুমিনুল। সেখানেই তিনি জানালেন বিস্তারিত। শুরুটা হলো বোর্ড সভাপতির সঙ্গে কী কথা হলো, এর বর্ণনা দিয়ে, ‘আমি উনাকে (বিসিবি সভাপতি) বলেছি যে, গত কয়েকটা সিরিজে অধিনায়ক হিসেবে আমি সেরকম অবদান রাখতে পারছি না। অধিনায়ক হিসেবে দলকে অনুপ্রাণিতও করতে পারছি না। তো আমার মনে হয়, নতুন কাউকে দায়িত্ব দিলে ভালো হয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code