রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ৯৯তম দিনে যা জানা গেলো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধে এখন পর্যন্ত ২৪৩ শিশু নিহত এবং ২ লাখ শিশুকে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

জার্মানির ক্ষমতা ছাড়ার প্রায় ছয় মাস পর প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে তিনি নৃশংস আগ্রাসী যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন।

Manual1 Ad Code

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেস্কের প্রায় পুরো নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির মূল সড়ক এখনও ইউক্রেনীয়দের দখলে কিন্তু রাশিয়া ধীরে ধীরে এগিয়ে আসছে।

Manual8 Ad Code

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ দাবি করেছেন, ইউক্রেনে যুদ্ধরত বিদেশি ভাড়াটে যোদ্ধাদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। রাশিয়া চরম নির্ভুল অস্ত্রের আঘাত এবং তাদের দুর্বল প্রশিক্ষণের কারণে এই সফলতা এসেছে।

স্বঘোষিত দনেস্ক পিপল’স রিপাবলিক-এর আঞ্চলিক প্রতিরক্ষা সদর দফতর দাবি করেছে, তাদের নিয়ন্ত্রণে ২২২টি বসতি রয়েছে। তারা আরও দাবি করেছে, মধ্যরাতে দনেস্কের দশটি এলাকায় ইউক্রেনীয় বাহিনী গোলাবর্ষণ করেছে। এতে একজন নিহত ও আরও ১৯জন আহত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেছেন, ইউক্রেনে উৎপাদিত খাদ্যশস্য কৃষ্ণ সাগর দিয়ে রফতানির জন্য জাতিসংঘ সমর্থিত মিশনের নৌরুট তৈরি করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে তার দেশ।

Manual3 Ad Code

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিয়েভকে ৮টি স্বচালিত কামান ব্যবস্থা (জুজানা ২) হাউইটজার পাঠাতে যাচ্ছে স্লোভাকিয়া। এ ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ফিফা বিশ্বকাপ প্লেঅফ সেমি-ফাইনালে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ইউক্রেন। এই জয়কে জেলেনস্কি দুই ঘণ্টা আনন্দ হিসেবে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র বুধবার ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনে চারটি অত্যাধুনিক, মধ্য পাল্লার রকেট ব্যবস্থা ও গোলাবারুদ পাঠাবে। যা ডনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি ঠেকাতে ইউক্রেনকে সহযোগিতা করবে। নতুন এই রকেট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ৭০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহযোগিতার অংশ। এতে আরও থাকবে হেলিকপ্টার, ট্যাংক-বিধ্বংসী জ্যাভেলিন অস্ত্র ব্যবস্থা, রাডার, ট্যাক্টিক্যাল যানসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম।

Manual7 Ad Code

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রকেট ব্যবস্থা পাঠানোর ফলে তৃতীয় দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। ল্যাভরভের ডেপুটি সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা চরম নেতিবাচক হিসেবে দেখে মস্কো। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা মনে করি যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেন নিশ্চয়তা দিয়েছে তারা দূরপাল্লার অস্ত্র ব্যবস্থা রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করবে না।

রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লভিভ-এর রেললাইনে আঘাত করেছে। কর্মকর্তারা বলছেন, এটি পশ্চিমা অস্ত্র ও অন্যান্য সামগ্রী পাঠানোর গুরুত্বপূর্ণ কেন্দ্র। হামলায় ৫ ব্যক্তি আহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code