সুর পাল্টালো রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ ইউক্রেন ইস্যু নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশ দুইটি রবিবার (৯ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছে। সেখানে অনেকটা নরম সুরে কথা বলেছে রাশিয়া।

Manual8 Ad Code

বৈঠকের পর মার্কিন এক শীর্ষ কূটনৈতিক বলেন, আলোচনায় রাশিয়ার কর্মকর্তারা জানান ইউক্রেনে হামলার কোনো উদ্দেশ্য নেই তাদের।

সোমবার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সহকারী-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান উভয় পক্ষের নিরাপত্তা উদ্বেগগুলোকে আরও ভালোভাবে বোঝার লক্ষ্যে আট ঘণ্টার আলোচনাকে ‘অকপট ও স্পষ্ট’ হিসেবে বর্ণনা করেছেন।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ইউক্রেনে হামলার পরিকল্পনা রাশিয়ার প্রতিনিধি অস্বীকার করেছে। তারা বলেছে, সেনাদের মহড়া ছিল ‘কৌশলগত ও অনুশীলন’।

এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ বলেছেন, রুশরা তাদের মার্কিন প্রতিপক্ষকে জানিয়েছে ‘সেনা এবং নিরাপত্তা রক্ষীদের যুদ্ধ প্রশিক্ষণের জন্য সমস্ত ব্যবস্থা আমাদের ভূখণ্ডের পরিচালিত হয়। এতে উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতি আশঙ্কা করার কোনো কারণ নেই।’

Manual1 Ad Code

শেরম্যানের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিদল রাশিয়ানদের বলেছে যে কোনো আক্রমণের জন্য ‘চড়া মূল্য ও পরিণতি’র ফল পেতে হবে।

তবে ইউক্রেন ইস্যু নিয়ে দেশ দুইটির মধ্যে ফলপ্রসু কোনো আলোচনা হয়েছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

Manual6 Ad Code

এর আগে জেনেভায় বৈঠকের ঠিক আগে সের্গেই রিয়াকভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে তার দেশ কোনো ছাড় দেবে না।

গতবছর মার্কিন গণমাধ্যমগুলো আশঙ্কা করে, প্রায় পৌনে দুই লাখ সেনা নিয়ে ইউক্রেনে আক্রমণ চালাতে পারেন পুতিন। এরই মধ্যে  প্রায় এক লাখ সেনা সীমান্তে জড়ো হয়েছে। গণমাধ্যমগুলো সে সময় জানায়, চলতি বছরের জানুয়ারির শেষ নাগাদ আক্রমণ চালানোর পূর্ণ প্রস্তুতিতে পৌঁছে যাবে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code