লন্ডন ব্রিজ হামলায় ছুরিকাঘাতে নিহত ওই মহিলার নাম সাস্কিয়া জোন্স

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

শুক্রবার লন্ডন ব্রিজ হামলায় ছুরিকাঘাতে নিহত ওই মহিলার নাম সাস্কিয়া জোন্স। তিনি মেরিট লার্নিং টুগেদার প্রোগ্রামের কো-অর্ডিনেটর ছিলেন। ২৩ বছর বয়সী জোন্স কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাভ করেন। বিবিসি

Manual2 Ad Code

 

জোন্সের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক সময়। তার মৃত্যু আমাদের জীবনে এক বিরাট শূন্যতা বয়ে এনেছে। সে খুবই হাস্যোজ্জ্বল ও চঞ্চল স্বভাবের মেয়ে ছিলো। তার ভিতর জ্ঞান আহরণের প্রবল তৃষ্ণা ছিলো। সে সবসময় সেরা স্থানটা নিজের দখলে রাখতে চাইতো।

Manual5 Ad Code

পুলিশ বলছে, আক্রমণ শুরু হওয়ার সময় জায়গার বসে পড়ার ফলে আক্রমণকারীর ছুরিকাঘাতে মারা গিয়েছিলেন সাস্কিয়া জোন্স।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

জোন্সের মৃত্যুর ঘটনা জানার পর, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দুঃখ প্রকাশ করে বলেন, “হামলায় মৃতদের মধ্যে তার কর্মী এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও ছিলো তা জানতে পেরে তিনি মানসিক ভাবে অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়েছেন।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code