তারুণ্য ফিরে পেতে বছরে ২১ কোটি টাকা ব্যয়সহ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: বয়স কমানো নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনার কথা মানব মনে আসে সচরাচর। একটু প্রবীণ অথবা মধ্যবয়সী মানুষের মুখে প্রায়ই শুনতে পাওয়া যায় তাদের তরুণ বয়সের গল্প। আগে কেমন ছিলেন দেখতে আর বয়স বেড়ে যাওয়ায় কেমন বুড়িয়ে গেছেন, এসব নিয়ে অনেকের আক্ষেপেরও শেষ থাকে না। বয়সকে থামিয়ে দেওয়া যেন যেন মানুষের আজন্ম স্বপ্ন ।

Manual3 Ad Code

কারও যদি বয়স ৩৫ বছরের কম হয় তাহলে তার জানার কথা যে, ৪৫ বছর বয়স খুব বেশি কিছু না। বিশেষ করে আধুনিক মান বিবেচনায়। কিন্তু ইবে’র কাছে ব্রেইনট্রি পেমেন্ট সল্যুশন ৮০ কোটি ডলারে বিক্রি করা মার্কিন টেক উদ্যোক্তা ব্রায়ান জনসন এটি মানতে নারাজ।

Manual1 Ad Code

তাই শুধু কল্পনা নয়, ৪৫ বছরের শরীরে ১৮ বছরের তারুণ্য ফিরিয়ে আনার স্বপ্নকে সত্যি করার প্রকল্প হাতে নিয়েছেন ব্রায়ান জনসন। তারুণ্যের চাকা উল্টো দিকে ঘুরানোর এই প্রকল্পে বছরে তার ব্যয় হচ্ছে ২ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ২১ কোটিরও কিছু বেশি।
তারুণ্য ফিরে পেতে বেশ কয়েক বছর আগে কাজ শুরু করেন তিনি। মানব প্রতিভা ও অত্যাধুনিক সরঞ্জামের পেছনে ব্যয় করেছেন কয়েক কোটি টাকা।

এই উদ্যোক্তা প্রতিনিয়ত তার শারীরিক ক্রিয়া পর্যবেক্ষণ ও তারুণ্য ফিরে পাওয়ার এই প্রকল্পের নাম দিয়েছেন ‘প্রজেক্ট ব্লুপ্রিন্ট’। এই প্রকল্পে ৩০ জন চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে। শরীরের বুড়িয়ে যাওয়ার চাকা উল্টো দিকে ঘুরানোর এই প্রক্রিয়ায় ব্রায়ান এবং তার চিকিৎসক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। প্রয়োজনীয় ওষুধ ও সম্পূরক খাবার গ্রহণের পাশাপাশি ব্রায়ানকে মানতে হচ্ছে কঠোর নিয়ম। প্রতিদিন একই সময় ঘুমানো, একই সময়ে ঘুম থেকে ওঠা, নিয়মিত কঠোর ব্যায়াম ও তালিকা অনুসারে খাবার গ্রহণ-এসব নিয়মের মধ্যে অন্যতম।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code