ফের করোনা আক্রান্ত পরিকল্পনামন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন।

Manual7 Ad Code

সোমবার (১৩ জুন) করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ বলে জানিয়েছেন চিকিৎসক।

Manual3 Ad Code

বিষয়টি জানার পর মন্ত্রণালয়ে না গিয়ে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে বিশ্রামে আছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরটিভি নিউজকে বললেন, প্রথম দফায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিন ডোজ করোনা টিকা গ্রহণ করেছি। এখন দ্বিতীয়বার করোনা নমুনা ধরা পড়েছে। তবে জটিল কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব।

Manual1 Ad Code

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন তার রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code