ইউক্রেনে প্রথমবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে কিয়েভে প্রথমবার দূরপাল্লার (এম২৭০) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্যের প্রতি সমর্থনে ইউক্রেনকে একাধিক রকেট সিস্টেম সহায়তা দেওয়া হবে। এগুলো রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের সহায়ক হবে। বেন ওয়ালেস বলেছেন, ‘রাশিয়া তাদের হামলার কৌশল পাল্টেছে। সুতরাং আমাদের আরও বেশি করে ইউক্রেনের পাশে থাকা উচিত। রাশিয়ার নৃশংস গোলার আঘাত থেকে ইউক্রেনকে আত্মরক্ষা করতে এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমগুলো সাহায্য করবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code