সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হককে বার্মিংহাম মহিলা আওয়ামিলীগের সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্য সফররত আওয়ামিলীগ নেত্রী সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন,বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য সব সময়ই একটি কুচক্রী মহল নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে; যা এখনো অব্যাহত আছে। কিন্তু বঙ্গবন্ধুর আদের্শর সৈনিকরা বেঁেচ থাকতে এ চক্রান্ত কখনো সফল হবে না। তিনি দেশে ও প্রবাসে রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি সবকিছুতে নারীদেরকে আরো বেশী সংশ্লিষ্ট ও সচেতন হবার আহবান জানান। সৈয়দা জেবুন্নেছা হক বার্মিংহাম মহিলা আওয়ামিলীগের উদ্যোগে তাঁর সম্মানে দেওয়া এক সংবর্ধনা সভায় এসব কথা বলেন। স্থানীয় আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ বার্মিংহাম মহিলা আওয়ামিলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১০ সেপ্টেম্বর বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় সৈয়দা জেবুন্নেছা হক তাঁর রাজনীতিতে সংশ্লিষ্ট হবার বিভিন্ন বিষয়েও কথা বলেন এবং আওয়ামিলীগের দলীয় আদর্শের প্রতি আজীবন অচিল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual2 Ad Code

বার্মিংহাম মহিলা আওয়ামিলীগের সভানেত্রী বিপাশা জান্নাত স্বপ্নার সভাপতিত্বে,সাধারণ সম্পাদিকা ফাহিমা সুলতানা রহিমা ও সাংগঠনিক সম্পাদিকা শায়েলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনার শুরুতে সংবর্ধিত সৈয়দা জেবুন্নেছা হককে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামিলীগ নেতা আলহাজ্ব আজির উদ্দিন,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,সহ-সভাপতি আলহাজ্ব বশির মিয়া কাদির,মোস্তফা কামাল বাবলু,বুলন চৌধুরী,যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু,কভেন্ট্রি আওয়ামিলীগের সভাপতি মকদ্দছ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা মিয়া,নর্থহাম্পটন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ ও সাধারন সম্পাদক আমিরুল ইসলাম বেলাল,কমিউনিটি নেতা ডাঃ এম এ খালেক,আব্দুর রহমান চৌধুরী ট্রাষ্টের চেয়ারম্যান আবু এইচ চৌধুরী সুইট,মহিলা নেত্রী সাবেক কাউন্সিলর নানাহার বেগম ও মায়া আলী,মিসেস নাজমা খালিক,আফসানা সালাম,যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ-সভাপতি নাসির উদ্দিন হেলাল,বার্মিংহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম তাজুল ইসলাম,কভেন্ট্রি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মুকিত চৌধুরীএটিএন বাংলা ইউ‘কের জয়নাল ইসলাম,সংস্কৃতি কর্মী সৈয়দ এলাহি হক শেলু,আলী আসগর প্রমূখ।

 

Manual2 Ad Code

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code