গাউন বিক্রি হলো ৬০ কোটি টাকায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন নিলামে ছয় লাখ ডলারে বিক্রি হয়েছে। বেগুনি রঙের এই গাউনটির বাংলাদেশি মুদ্রায় মুল্য দাঁড়ায় ৬০ কোটি টাকারও বেশি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এই নিলামের আয়োজন করেছিল সোথেবি নামের একটি প্রতিষ্ঠান। প্রিন্সেস ডায়ানা ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। সবশেষ তিনি এটি পরেন ভ্যানিটি ফেয়ারের ফটোশ্যুটে।

Manual8 Ad Code

ডায়ানার এই মূল্যবান পোশাকটি দ্বিতীয় দফায় নিলামে উঠেছিল। প্রিন্সের ডায়ানা বিশ্বজুড়ে ফ্যাশন আইকন হিসেবে পরিচিত ছিলেন। তার পোশাকগুলো ছিল সবার কাছে পরিচিত। মৃত্যুর আগে ডায়ানা তার ৮০টি পোশাক নিলামে তোলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code