নিলামে ডায়ানার ব্লাউজ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস: ব্রিটিশ রাজপরিবারের সদস্য রাজা তৃতীয় চার্সের প্রথম স্ত্রী
প্রিন্সেস ডায়ানা (প্রয়াত)। তার পোশাক থেকে শুরু করে ফ্যাশনভঙ্গি সব কিছুই ছিল
নজরকারা। ব্যবহার করা জিনিসগুলোও যেন অমূল্য। এমনকি তার ব্লাউজেরও
আনুমানিক নিলাম মূল্য দুই লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code

এবার প্রিন্সেস ডায়ানার ব্লাউজ নিলামে তুলছে জুলিয়ান্স অকশনস অব বেভারলি হিলস
নামের একটি প্রতিষ্ঠান। আর তার আনুমনিক মূল্য সম্পর্কে জানিয়েছেন
প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
ব্রিটিশ রাজপ্রাসাদ ১৯৮১ সালে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার বাগদানের ঘোষণা
দিয়ে তার একটি ছবি প্রকাশ করে। ওই ছবিতে ডায়ানাকে গোলাপি রঙের সিল্ক শিফনের
ব্লাউজটি পরা দেখা যায়। যাতে ছিল কুচি দেওয়া চওড়া গলাবেষ্টনী আর সামনের দিকে
ঢিলেঢালা প্লিট। ডায়ানার পরা ওই ব্লাউজের ছবি তুলেছিলেন ফটোগ্রাফার লর্ড ল্ডোন।

ব্লাউজটি প্রিন্সের ডায়ানার পরা প্রথম কোনো উচ্চমানের কাস্টম তৈরি পোশাক।
ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির তথ্যানুযায়ী, এর ডিজাইন করেছিলেন ডেভিড ও
এলিজাবেথ এমানুয়েল। এর আগে ২০১৯ সালে লন্ডনের কেনসিংটন প্রাসাদে ‘ডায়ানা :
হার ফ্যাশন স্টোরি’ শীর্ষক এক প্রদর্শনীতেও ব্লাউজটি রাখা হয়েছিল। ১৯৩৭ সালের
৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্গটনায় মৃত্যু হয় ডায়ানার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code