পুতিনের পতন দেখছেন সাবেক এমআই-সিক্স প্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের শাসন হয় তার স্বাস্থ্যের কারণে বা অন্য কোনও রুশ গ্রুপের হস্তক্ষেপের কারণে শেষ হবে। এমন ধারণা ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের বিদেশি গোয়েন্দা সংস্থা এমআই৬ এর সাবেক প্রধান স্যার রিচার্ড ডিয়ারলোভ। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, পুতিন প্রেসিডেন্টের কার্যালয় ছেড়ে বিলাসী অবসর জীবন যাপন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না। পশ্চিমা গোয়েন্দারা দীর্ঘদিন ধরেই বিশ্বাস করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল পরিমাণ সম্পদ জমা করেছেন। হারমিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী (সিইও) বিল ব্রাউডার ২০১৭ সালে মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটিকে জানান, রুশ প্রেসিডেন্টের মোট সম্পদ ২০ হাজার কোটি ডলার বলে বিশ্বাস করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code