পোড়া কনটেইনারগুলোর ভেতর লাশ খুঁজছেন ফায়ারকর্মীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাতের বিস্ফোরণের পর পুড়ে যাওয়া কনটেইনারগুলোর ভেতর কোনও লাশ আছে কিনা তা খুঁজে দেখছেন সার্ভিসের সদস্যরা। একই সঙ্গে তারা আগুনে উত্তপ্ত কনটেইনার ঠান্ডা ও ডাম্পিং করার কাজ করছেন। বুধবার (৮ জুন) দুপুরে ওই কনটেইনার ডিপোতে এই দৃশ্য দেখা যায়। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন লাশ খোঁজার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার রাতে তাদের ছয়টি ইউনিটের ৪২ জন সদস্য আগুন নেভানোর কাজ করেছেন। এখন তাদের আরও কয়েক সদস্য এ কাজে যুক্ত হবেন। কনটেইনার যত দ্রুত স্তূপ থেকে নামিয়ে আনা যাবে, তত দ্রুত তাদের পক্ষে কাজ শেষ করা সম্ভব হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code