শিবচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চিফ হুইপ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।

Manual2 Ad Code

শনিবার (১৩ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

Manual1 Ad Code

এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোতা খান, পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন হাওলাদার, শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী কুন্ডু, সহকারী শিক্ষিকা ইতি রানী সাহাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে চিফ হুইপ সকালে প্রথমে শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম হাজী কাদির উকিলের কবর জিয়ারত করেন। তারপর কাদিরপুর ইউনিয়নের আমিনিয়া আমজাদিয়া সিনিয়র মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দ্বিতীয়খন্ড ইউনিয়নের বড় দোয়ালী শিকদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন, শিবচর পৌরসভায় নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন ও শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

এরপর চিফ হুইপ অসুস্থ আওয়ামী লীগ নেতা মোতাহার খানের বাসভবনে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code