

ডেস্ক নিউজ, ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গতকাল (৭ জুন) রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হার্টে দুটি ব্লক পান। জানান, রাতেই একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। বর্তমানে তার হার্টে দুটি রিং পরানো হচ্ছে। বিষয়টি জানিয়েছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান। তিনি আজ (৮ জুন) বেলা ৪টার সময় বলেন, ‘হায়দারের ডায়াবেটিসও আছে। চিকিৎসক হৃদরোগের কথা বলেছেন এবং দুটি পরিপূর্ণ ব্লক পাওয়া গেছে। সেটারই অপারেশন এখন হচ্ছে।’