

ডেস্ক নিউজ, ঢাকা: কঠোরতায় সফলতা পেয়েছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। সোনারগাঁও ও কামরাঙ্গীরচরের গ্রাহকরা এখন আইন মানতে শুরু করেছেন। পরিশোধ হচ্ছে বকেয় বিল। কমছে অবৈধ লাইন। দুই এলাকার তিতাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে। তারা বলছেন, সব এলাকায় অভিযান চালানো গেলে গ্যাসের অবৈধ সংযোগ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বৈধ গ্রাহকরাও তখন বিল দিতে উৎসাহ পাবেন।