স্মার্ট বাংলাদেশের মাস্টার প্ল্যান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২০৪১ সালের মধ্যে উচ্চ অর্থনীতির প্রযুক্তিনির্ভর,জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ধারণা অনুযায়ী, নারী কিংবা শারীরিকভাবে অক্ষম কেউই পিছিয়ে থাকবে না। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘গার্লস ইন আইসিটি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং প্ল্যান ইন্টারন্যাশনালের পরিচালক ডেনিস ও প্রায়ান। এন এম জিয়াউল আলম বলেন, ‘নারীদের প্রযুক্তিতে অন্তর্ভুক্তির অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থায় অধিক অন্তর্ভুক্তি প্রয়োজন। আর যেহেতু নারীরা হ্যাকারদের প্রধান টার্গেট, তাই মেয়েদের অনলাইন সেফটি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code