স্থানীয় নির্বাচনে এমপি এলাকায় থাকতেই পারেন: হানিফ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘স‌রকার দলীয় কোনও সংসদ সদস্য কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে হস্তক্ষেপ করছেন না। তাছাড়া, একজন সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে তার এলাকায় থাকতেই পারেন।’ মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত ৮ জুন সন্ধ্যায় কুমিল্লা সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু নির্দেশ অমান্য করে তিনি এখনও এলাকায় আছেন বলে অভিযোগ উঠেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code