

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে স্বেচ্ছায় লড়াই করতে ইউক্রেন যাওয়া দুই মার্কিন নাগরিক এক সপ্তাহ ধরে নিখোঁজ। বুধবার তাদের পরিবারের সদস্যরা বলেছেন, রুশ সেনাদের হাতে দুজন বন্দি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আলাবামার তুসকালুসার বাসিন্দা আলেক্সান্ডার ড্রুয়েক (৩৯) এবং হার্টসেলের বাসিন্দা অ্যান্ডি হিউন (২৭) তাদের পরিবারের সঙ্গে সর্বশেষ ৮ জুন যোগাযোগ করেছেন। পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে একটি মিশনে যাওয়ার পর আর ফিরে আসেননি।