ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর আজ শনিবার (২৬ আগস্ট) ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও তার ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।

Manual3 Ad Code

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ২৭ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ঐতিহাসিক ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code