জর্জিয়া স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের নাহিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

স্টাফ রিপোর্ট : গত ১২ই জুন রবিবার ২০২২ জর্জিয়া স্টেট আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সন্মেলনে বিপুল জন সমর্থন নিয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন সাবেক জনপ্রিয় ছাত্রনেতা নুরুল তালুকদার নাহিদ।
উক্ত সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান । প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান,
সহসভাপতি ড: মোহাম্মদ আলী মানিক,
সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মহি উদ্দিন দেওয়ান,
প্রচার সম্পাদক হাজী এনাম,
জর্জিয়া আওয়ামীলীগের সাবেক প্রতিষ্টাতা সভাপতি মিন্টু রহমান,
সাবেক সভাপতি এম মৌলা দিলু,
সাবেক সভাপতি আলী হোসেন, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, বাহার খন্দকার সবুজ প্রমুখ। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্হিতিতে স্হানীয় সনেসটা হোটেল অনুষ্টিত সম্মেলন এ সভাপতি সম্পাদকের নাম ঘোষণার জন্য গভীর রাত পর্যন্ত নেতাকর্মীরা হল রুমে অপেক্ষা করতে থাকেন। রাত ১২ টা ২০ মিনিটের সময় অনেক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি জনাব ড. সিদ্দিকুর রহমান নতুন সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code