বিশ্বকে দুর্ভিক্ষের ঝুঁকিতে ফেলছে রাশিয়া: ইইউ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে দুর্ভিক্ষের ঝুঁকিতে ফেলার অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই অভিযোগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪। জোসেফ বোরেল বলেন, ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন ও রফতানিতে বিধিনিষেধ আরোপের মাধ্যমে বিশ্বকে দুর্ভিক্ষের ঝুঁকিতে ফেলছে রাশিয়া। সোমবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় খাদ্য নিরাপত্তার হুমকি এবং ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code