

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসীদের পাশে দাঁড়িয়েছে থানার পুলিশ সদস্যরা। তারা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে গত এক সপ্তাহ ধরে উপজেলার পৌর শহরের তাতিকোনা, বৌলা, মোগলপাড়া, কালারুকা, নোয়ারাই বিভিন্ন নৌকায় বসবাসরত বানভাসি ও উত্তর খুরমা ইউনিয়নে আলমপুর, দাহারগাও ও মানজিহারাসহ দুর্গত এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।
গত শনিবার সকালে দিনব্যাপি ৫ টিমের মাধ্যমে ৫ হাজার পানিবন্দি মানুষের হাতে শুকনা খাবার ত্রাণসামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়েছেন থানার ওসি মাহবুবুর রহমান, এসআই আসাদুজ্জামান আসাদ, এসআই মহিন উদ্দিন ও পুলিশ সদস্যরা।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এ মানবিক উদ্যোগের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে থাকা পুলিশ সদস্যরাও। দেশ-বিদেশে থাকা তার বন্ধুরা, আত্বীয় স্বজনরা মানবিক সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। ওসির নেতৃত্বে দিন-রাত বানভাসি মানুষের পক্ষে কাজ করছেন পুলিশ সদস্যারও।
ভাড়া করা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বানভাসিদের সঙ্গে দেখা করে তাদের খোজ খবর ও তাদের মধ্যে ত্রান সামগ্রী খাবার বিতরণ করছেন পুলিশ।
একই সঙ্গে বানভাসিদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ।