যুক্তরাজ্যে ১ লাখ রোহিঙ্গাকে আশ্রয়ের প্রস্তাব বাংলাদেশের

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ :

যুক্তরাজ্যে ১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তাব করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (২৬ জুন) রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রসকে এ প্রস্তাব দেন ড. এ কে এ মোমেন।

Manual5 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মোমেন প্রস্তাব করেন যে, ‌‘যেহেতু বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে যুক্তরাজ্য চ্যাম্পিয়ন, তারা ১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া কথা বিবেচনা করতে পারে।’

Manual1 Ad Code

৭০ ও ৯০-এর দশকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছিল এবং ফেরতও গিয়েছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘ওই সময়ে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা ছিল বলে তারা ফেরত গিয়েছিল।’

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এলিজাবেথ ট্রস বলেন, ‘বিষয়টি বিবেচনা করবে যুক্তরাজ্য। তবে রোহিঙ্গা সমস্যার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে, তাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন। এখন তাদের ওপর নিষেধাজ্ঞা নেই এবং যুক্তরাজ্য ও পশ্চিমা বিশ্ব সেখানে বিনিয়োগ করছে।’

Manual8 Ad Code

বাংলাদেশ থেকে কম-সংখ্যক শিক্ষার্থীর যুক্তরাজ্যে যাওয়া নিয়ে ব্রিটিশমন্ত্রী উদ্বেগ প্রকাশ করলে আব্দুল মোমেন বলেন, ‌‘এখন যুক্তরাজ্য কম-সংখ্যক ভিসা ইস্যু করছে।’ তিনি শিক্ষার্থী ও বিজনেস ভিসা ঢাকা থেকে দেওয়ার অনুরোধ করেন।

Manual5 Ad Code

উভয় মন্ত্রী ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হোন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code