

ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডু এলাকায় পানি পুরি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। উপত্যকার ললিতপুর মেট্রোপলিটন শহরে (এলএমসি) কলেরা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোপলিটন এলাকায় পানি পুরি বিক্রি এবং বিতরণ বন্ধ করতে শনিবার সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পানি পুরি তৈরিতে ব্যবহৃত পানিতে কলেরার ব্যাক্টেরিয়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।