বন্যায় ১৫ জেলায় আর্থিক ক্ষতি ৩২৮ কোটি টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদন: ভয়াবহ বন্যায় দেশের পাঁচ বিভাগের ১৫টি জেলার ৯৫টি উপজেলায় পশুসম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাবেই প্রাকৃতিক এই দুর্যোগে ৬ হাজার ৫৬৯টি গবাদিপশুর খামার ক্ষতির মুখে পড়েছে। মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৩২৮ কোটি ১৪ লাখ ৫১ হাজার ১৫০ টাকা। এর মধ্যে প্রায় অর্ধেক ক্ষতিই হয়েছে সিলেটের চার জেলার ৩৪টি উপজেলায়। মঙ্গলবার (২৮ জুন) পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি প্রাণিসম্পদ অধিদফতরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির সার-সংক্ষেপে দেখা যায়, বন্যায় পাঁচ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদ সিলেট। তারপর যথাক্রমে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা। তবে ক্ষতির পরিমাণের দিক দিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, তারপর সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর। ঢাকা বিভাগের একটি জেলার ১০টি উপজেলায় ৪৬টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ইউনিয়নে ক্ষতিগ্রস্ত খামারের সংখ্যা ২৫৮টি। আর্থিক ক্ষতির পরিমাণ ১৮৯ কোটি ৬২ লাখ ৯৫ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত গবাদিপশুর সংখ্যা, গরু ২ লাখ ২৫ হাজার ৭৬০টি, মহিষ ১৫০টি, ছাগল ৬৮০টি, ভেড়া ১৪৫টি, মুরগি ১৩ হাজার ১০০টি ও হাঁস ৪ লাখ ৫৬ হাজার ৬১টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code