উইঘুরে ‘গণহত্যা’ তুলে ধরতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সিনেট হাউজে একটি দ্বিপক্ষীয় রেজ্যুলেশন চালু করা হয়েছে। গত বুধবার চালু করা ওই রেজ্যুলেশনের মধ্য দিয়ে জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চীনের গণহত্যার কথা জাতিসংঘে তুলে ধরতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

Manual4 Ad Code

এক যৌথ বিবৃতিতে মার্কিন হাউস পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিক্স এবং আরেক সদস্য মাইকেল ম্যাককুল বলেন, রেজ্যুলেশনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তিনি উইঘুরদের ওপর চীনের নৃশংসতা জাতিসংঘে উল্লেখ করেন। পাশাপাশি কনভেনশনের অধীনে তদন্তের মাধ্যমে গণহত্যার অপরাধের জন্য তাদের শাস্তি দেওয়া হয়।

Manual4 Ad Code

প্রস্তাবটিতে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে চীন সরকারের বিরুদ্ধে বহুপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এবং গণহত্যা বন্ধ করার জন্য অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

গ্রেগরি মিক্স বলেন, জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের ওপর চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে দাঁড়াতে হবে। এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।

আগেরদিন মঙ্গলবার সিনেটে দ্বিপক্ষীয় প্রস্তাবটি পেশ করেন মার্কিন সিনেটর মার্কো রুবিও এবং ক্রিস কুনস। সেটি অনুসারে এখন থেকে নির্যাতিত উইঘুর নাগরিকরা যুক্তরাষ্ট্রের শরণার্থী তালিকায় নাম অন্তর্ভুক্ত করার যোগ্যতা অর্জন করবে।

বিবৃতিতে তারা বলেন, উইঘুর মানবাধিকার রক্ষা আইনের অধীনে নির্যাতিত উইঘুর, তুর্কিস এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুরা সহজেই যুক্তরাষ্ট্রে বাসস্থানের জন্য আবেদন করতে পারবে। পাশাপাশি এটি আমাদের মিত্র ও অংশীদারদের অনুরুপ নীতি বাস্তবায়ন করতে উৎসাহ দেয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code