ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা বাইডেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপজুড়ে সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সামরিক শক্তি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৯ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটোর সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।বাইডেন বলেন, ন্যাটো জোটের এখন আরো বেশি শক্তি প্রয়োজন তবে আগে এত দরকার ছিল না। স্থল, আকাশ এবং সমুদ্র-সব দিক দিয়ে ন্যাটোকে শক্তিশালী করা হবে ।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকে বাইডেন সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনার কথা জানান।
বাইডেনের পরিকল্পনা:

Manual4 Ad Code

* স্পেনের রোটাতে মার্কিন নৌ-বিধ্বংসী বিমানের বহরকে চারটি থেকে ছয়টিতে বৃদ্ধি করা।

* ৫ম আর্মি কর্পসের জন্য পোল্যান্ডে একটি স্থায়ী সদর দপ্তর ।

Manual7 Ad Code

* রোমানিয়ায় অতিরিক্ত ৫ হাজার সেনা মোতায়েন করা হবে। যারা পালাক্রমে দায়িত্ব পালন করবে।

* বাল্টিক দেশগুলোতে সেনা বাড়ানো।

Manual8 Ad Code

* ব্রিটেনে এফ-৩৫ স্টিলথ প্লেনের দুটি অতিরিক্ত স্কোয়াড্রন।

* জার্মানি এবং ইতালিতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সক্ষমতা বাড়ানো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code