দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি।

 

Manual7 Ad Code

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৪৮) আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দুবাইয়ের উদ্দেশে রওনা হন। রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাকালে তার সহধর্মিনী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

Manual5 Ad Code

 

উপ-প্রেস সচিব জানান, গত ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লুকোমাজনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code