নরসিংদী জেলা এসােসিয়েশন মনফালকনে ইতালি উদ্দোগ্যে গ্রীষ্মকালীন উৎসব ও গ্রিল পার্টি অনুষ্ঠিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৫, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

নরসিংদী জেলা এসােসিয়েশন মনফালকনে ইতালি উদ্দোগ্যে গ্রীষ্মকালীন উৎসব ও গ্রিল পার্টি অনুষ্ঠিত

newsup
প্রকাশিত জুন ২৯, ২০২২
নরসিংদী জেলা এসােসিয়েশন মনফালকনে ইতালি  উদ্দোগ্যে গ্রীষ্মকালীন উৎসব ও গ্রিল পার্টি অনুষ্ঠিত

Manual8 Ad Code

ইতালি প্রতিনিধি : কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে নরসিংদী জেলা এসােসিয়েশন মনফালকনে ইতালি।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ‍্যদিয়ে অত‍্যন্ত জাঁক জমকভাবে নরসিংদী জেলা এসােসিয়েশন মনফালকনে ইতালি কমিটির উদ্দোগ্যে গ্রীষ্মকালীন উৎসব ও গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি পার্কে শনিবার, প্রায় ৫ শতাধিক নরসিংদী জেলা এসােসিয়েশন মনফালকনে ইতালি কমিটির ও উপদেষ্টা মণ্ডলীর নেতৃবৃন্দের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে গোটা পার্কে। প্রবাসের এই ব‍্যাস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সরব উপস্তিতি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিনত হয় মিলনমেলায় ।
সকলের মুখে একরাশ ভালোবাসা আর ঐক‍্যবদ্ধতার দৃঢ়প্রত‍্যয়ে নরসিংদী জেলা এসােসিয়েশন। এই সময় নরসিংদী জেলা এসােসিয়েশন এর সভাপতি জনাব রাফিক উদ্দিন রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল কাবির পরিচালনায়, নরসিংদী জেলা এসােসিয়েশন কমিটির নেতৃবৃন্দ উপস্থিতিতে গ্রীষ্মকালীন উৎসব ও গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা এসােসিয়েশন কমিটির
সিনিয়র সহ সভাপতি আরমান খান কামরুল, সহ সভাপতি রুমেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আকবর, প্রচার সম্পাদক আল আমিন রশিদ, এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনিরুল ইসলাম আনিস, নাসির উদ্দীন, নুরুল হক,শামিম মিয়া, আনোয়ার হোসেন সহ মনফালকনে শহরের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নরসিংদী জেলা এসােসিয়েশন নেতৃবৃন্দ তাদের বক্তব‍্যে বলেন,করোনাকালীন দীর্ঘ ঘরবন্দী জীবন যাপনে যখন সবাই হাঁপিয়ে উঠেছিল, ঠিক তখনই এই বিশাল মিলনমেলাটি যেন পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি নিজেদেরকে নতুন করে এক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছে। মনফালকনে কমিউনিটির উন্নয়নে সকলকে সাথে নিয়ে ঐক‍্যবদ্ধভাবে একসাথে কাজ করবে নরসিংদী জেলা এসােসিয়েশন এবং যে কোনো ভালো কাজের সাথে সবসময় সবার সাথে থাকবে। পরিশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি গঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code