

করোনাভাইরাসের ভয়াবহতায় ইতালিতে লকডাউনের সময় বাড়িয়ে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করার আলোচনা করছে দেশটির সরকার।
এর আগে দেশটিতে ৩ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
ইতালির স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, ৩ এপ্রিল পর্যন্ত সব স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ ছিল। তবে এ নির্দেশনা বাড়িয়ে ২ মে করার কথা ভাবছে সরকার।
করোনাভাইরাসের কারণে আরও ১৫ দিনের লকডাউনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী কন্তে নতুন একটি ডিক্রি জারি করবেন। ডিক্রিটি আজ রোববার বের হওয়ার কথা রয়েছে।