শনিবার ব্যাংক খোলা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪৯, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

শনিবার ব্যাংক খোলা

newsup
প্রকাশিত জুন ৩০, ২০২২
শনিবার ব্যাংক খোলা

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা সারাদিন খোলা রাখতে হবে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

Manual4 Ad Code

সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত ক‌রে শনিবার (২ জুলাই) পূর্ণ দিবস খোলা রাখার নি‌র্দেশ দেওয়া হলো।

Manual7 Ad Code

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code