আওয়ামীলী গের দুই নেতার ব্যাংক হিসাব জব্দ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামীলীগ নেতা পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এবং নাটোর-২ (সদর ও
নলডাঙ্গা ) আসনের শফিকুল ইসলাম শিমুলের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে তাদের স্ত্রী,সন্তান এবং
মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

Manual6 Ad Code

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বি এফআইইউ) দেশের ব্যাংক ও
আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

Manual1 Ad Code

জব্দ করা ব্যক্তি ও তাদের স্ত্রী,পরিবারের সদস্যদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে।
আগামী ৩০ দিন এসব হিসাবে কোনও ধরনের লেনদেন করতে পরবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো
হবে|

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code