

ডেস্ক নিউজ: বিএনপির বিভাগীয় সমাবেশে জনতার ঢল দেখে আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপির চট্টগ্রাম এবং ময়মনসিংহের সমাবেশে জনতার ঢল নামার কারণে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে পৃথক সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ময়মনসিংহ সমাবেশের আগের রাতে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে। রাতে ককটেল-গুলি বর্ষণ করেও কোনো বাধার সৃষ্টি করতে পারেনি। উল্টো পুলিশকে ব্যবহার করে আমাদের ৪শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এভাবে দমন করে, গুলি, হত্যা ও গুম করে কোনদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না। যতই তারা শক্তিশালী হোক।