সব ভিডিও রিলে পরিবর্তন করার পরীক্ষা চালাচ্ছে ইন্সটাগ্রাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: রিলের উপরে বিশেষ নজর দিয়েছে মেটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারানা টুইটারে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে দেখা যায়, ইন্সটাগ্রামে একটি পরীক্ষামূলক ফিচার যেখানে সব ভিডিও রিলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। বলা হচ্ছে, ব্যবহারকারীর অ্যাকাউন্ট যদি পাবলিক হয় তাহলে যে কেউ তার ভিডিও ডিসকভার করতে পারবে এবং তা রিল হিসেবে শেয়ার করতে পারবে। আর প্রাইভেট অ্যাকাউন্টে শুধু বন্ধুরাই তার ভিডিও দেখতে পারবেন। তবে এখানে অন্যরা ব্যবহারকারীর রিলকে রিমিক্স করতে পারবেন এবং তা ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত ভিডিওকে রক্ষা করতে চাইলে সেটিংস থেকে রিমিক্স অপশনটি বন্ধ করে দিতে হবে অথবা প্রতিটি ভিডিও’র ক্ষেত্রে এটি ডিজেবল করে দিতে হবে বলে জানিয়েছে এনগেজেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code