সানী-জায়েদের সিনেমা দিয়েই ফিরলেন অভিমানী মৌসুমী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি’—গত সপ্তাহে এমন কিছু মন খারাপের কথা শেয়ার করেছিলেন অভিমানী চিত্রনায়িকা মৌসুমী। বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, নিজ বাসার চারদেয়ালে থেকে মৌসুমীর এই মন খারাপের কারণ তার সংসার জীবন নিয়ে ওঠা সাম্প্রতিক ফিসফাসফিস। এসব অভিমান মুছে ফের স্বাভাবিক জীবনে ফিরেছেন এই নায়িকা। আবারও ফিরলেন কাজে। ‘সোনার চর’ সিনেমার ডাবিং দিয়ে দীর্ঘদিনের বিরতি ভাঙলেন তিনি। যে সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন সানী-মৌসুমী ও জায়েদ খান!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code