আবাহনীকে হারিয়ে দিলো সাইফ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: শুরুতে গোল খেলেও পরবর্তীতে ম্যাচে দারুণভাবে ফিরে আসে আবাহনী লিমিটেড। সমতা ফেরার পরও সাইফ স্পোর্টিং হাল ছাড়েনি। আকাশি-নীল জার্সিধারীদের রক্ষণ দুর্বলতায় একের পর এক লক্ষ্যভেদ করে যায় তারা। তাতে করে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে আবাহনীকে ৪-২ গোলে হারিয়ে চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। আজ (রবিবার) মুন্সিগঞ্জের শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ হেরে শিরোপা লড়াই থেকে আবাহনী অনেকটাই দূরে সরে গেলো। মারিও লেমসের দল ১৮ ম্যাচে দ্বিতীয় হারে আগের ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে সাইফ দশম জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। বসুন্ধরা কিংস ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code