পুরো লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চল ‘মুক্ত করার’ দাবি করেছে রাশিয়া। গত কয়েকদিন ধরে ইউক্রেনের পূর্ব দিকের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর লিসিচানস্কের ওপর তুমুল হামলার পর সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শহরটি এখন পুরোপুরি তাদের সেনাদের দখলে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু এক বিবৃতিতে বলেছেন, তিনি প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন পুরো লুহানস্ক অঞ্চল এখন ‘মুক্ত’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। রবিবার রাশিয়া দাবি করেছিল, লিসিচানস্ক শহরটি চারদিক থেকে রুশ সেনারা ঘিরে ফেলেছে এবং শহরের কেন্দ্রে এখন ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই চলছে। বিবিসির পক্ষেও এখনও নিরপক্ষে সূত্রে লিসিচিানস্ক পতনের রাশিয়ার দাবি যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে ইউক্রেনের সেনা বাহিনীর পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র ইউরিভ সাক বলেন, লিসিচিানস্ক এখনও তাদের হাতছাড়া হয়নি। তবে তিনি স্বীকার করেন, ইউক্রেনীয় সেনারা সেখানে প্রচণ্ড হামলার মুখে পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code