নতুন মহামারির জন্য আমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে: সারাহ গিলবার্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস ভ্যাকসিনের সহ-উদ্ভাবক সারাহ গিলবার্ট বলেছেন, যে কোনও নতুন মহামারির জন্য আমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে এই প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। আমাদের জানাশোনা অনেক ভাইরাস রয়েছে যেগুলো রোগ ছড়ায়, কিন্তু এগুলোর কোনও টিকা নেই। একণ আমাদের এসব ভাইরাসবিরোধী টিকা উদ্ভাবন করতে হবে। যদি এগুলোর কারণে কোনও সংক্রমণ হয়ে থাকে তাহলে টিকা প্রস্তুত করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সারাহ গিলবার্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইন্সটিটিউটের ভ্যাকসিনোলজির একজন অধ্যাপক। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা উদ্ভাবনে ভূমিকার জন্য গত কয়েক বছর ধরে তিনি আলোচনায় রয়েছেন। টিকা উদ্ভাবনের পাশাপাশি তিনি একটি বইয়ের লেখকও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code