প্রতিরোধ গড়লেন অধিনায়ক পুরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কাইল মায়ার্সের ইনজুরিতে সিরিজের শেষ ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন ক্যাসে কার্টি। আর সেই সুযোগের সদ্ব্যবহারই করে চলেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। অধিনায়ক নিকোলাস পুরানকে দারুণ সঙ্গ দিয়ে দলকে প্রতিরোধ গড়তে সাহায্য করছেন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে খেলতে নামা কার্টি। ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৫৯ রান। ব্রেন্ডন কিং ৯, শাই হোপ ২ ও শামার ব্রুকস ৪ রান করে আউট হয়েছেন। বিপর্যয় সামাল দেওয়ার মিশনে খেলতে থাকা নিকোলাস পুরান ২৩ ও ক্যাসে কার্টি ১৯ রানে অপরাজিত রয়েছেন। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজে তৃতীয়বারের মতো টস জিতেছেন তামিম ইকবাল।

Manual2 Ad Code

আগের দুই ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বোলিং করতে নেমে প্রথম ওভার তুলে দেওয়া হয় আগের ম্যাচের সেরা নাসুম আহমেদের হাতে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code