দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মারুফুল হকের দলকে রুখে দিয়েছে উত্তর বারিধারা। আজ (বুধবার) প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রতে। গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী প্রথমার্ধে ২ গোল পায়। ম্যাচ ঘড়ির ১০ মিনিটে কামরুল ইসলামের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন শাখাওয়াত হোসেন। ৩৬ মিনিটে ক্যান্ডি অগাস্টিনের আড়াআড়ি ক্রসে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন আরিফুর রহমান। দুই গোলে পিছিয়ে থেকে উত্তর বারিধারা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ৫০ মিনিটে সাইদস্তোন ফজিলভের গোলে ব্যবধান কমায় উত্তর বারিধারা। ৭৮ মিনিটে মোস্তফা কাহরাবার পাসে জালে জড়িয়ে সমতা ফেরান আরিফ হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code