মোস্তাফিজের অবনতি, তবে এগিয়েছেন মাহমুদউল্লাহ-তাসকিন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual3 Ad Code

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দলের সাফল্যে ব্যক্তিগত অর্জনেও প্রাপ্তি যোগ হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের। যার ছাপ সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। সেখানে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদের উন্নতি হয়েছে। তবে অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমানের, নয় থেকে নেমে গেছে দশে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ৫১ রানের ইনিংস খেলা মোসাদ্দেকের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। পাঁচ নম্বরে নেমে তিনি ৭২ বলে খেলেন ৫১ রানের ইনিংস। ফলে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১১৩ নম্বরে অবস্থান করছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ৬৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code